| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেমঘটিত দ্বন্দ্বে শারমিন বিন্তি খুন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ২৩:৪৭:৩৬:অপরাহ্ন  |  ৬১৫২৪০ বার পঠিত
প্রেমঘটিত দ্বন্দ্বে শারমিন বিন্তি খুন

স্টাফ রিপোর্টার: রাজধানীর হাজারীবাগে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, এই নৃশংস হত্যার মূল কারণ ছিল প্রেমঘটিত দ্বন্দ্ব।

তদন্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত সিয়ামের সঙ্গে বিন্তির আগে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি বিন্তি অন্য একজনের সঙ্গে নতুন সম্পর্কে জড়ানোর কারণে তাদের সম্পর্কের মধ্যে ফাটল পড়ে। এতে রোষানলে দগ্ধ সিয়াম পরিকল্পিতভাবে বিন্তিকে ডেকে আনে এবং পিঠে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে।

ডিসি মাসুদ আলম বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিয়াম তাকে ফোন করে বাসা থেকে বের করে আনে। এরপর হাজারীবাগ থানাধীন চরকঘাটার পাকা রাস্তায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেকে পৌঁছালে কর্তব্যত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা মো. বিল্লাল হোসেন হাজারীবাগ থানায় হত্যা মামলা করেছেন।

ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাবাগানের কাঁঠালবাগান এলাকা থেকে সিয়াম ওরফে ইমনকে গ্রেপ্তার করে। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি, রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছেন যে, প্রেমঘটিত দ্বন্দ্ব এবং সন্দেহের কারণে তিনি হত্যাকাণ্ড সংঘটিত করেছেন।

এই ঘটনায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী গভীরভাবে শোকাহত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪