রিপোর্টার্স২৪ ডেস্ক: গানের জন্য কম, ব্যক্তিগত বিতর্কের কারণে বেশি সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল ফের শিরোনামে এসেছেন।
গত সোমবার বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হন নোবেল।
এরপর মঙ্গলবার তিনি আপোসের শর্তে জামিন পান। জামিনের পরে সংবাদমাধ্যমের সামনে নোবেল দর্শকদের উদ্দেশে বলেন, আমার সব শ্রোতা আমাকে বোঝেন, আমাকে ক্ষমা করে দেবেন।
একান্ত সাক্ষাৎকারে নোবেল আরও বলেন, আমি এটা বিশ্বাস করি, আপনারা আমাকে ভালোবাসেন। তবে যারা আমার লাইফস্টাইল নিয়ে বিরক্ত, তাদের কাছে বলছি, এটাকে একটু ভুলে যান। তিনি আক্ষেপ করে যোগ করেন, আমার পার্সোনাল লাইফ বিচার না করে, আমার মিউজিক নিয়ে ভাবুন।
নোবেলের মন্তব্য যেন সর্বাধিক নজর কাড়ল, একজন মানুষ যখন জেলে যায়, তখন সে জেলে যায়। কিন্তু আমি যখন জেলে যাই, পুরো বাংলাদেশের মানুষ জানে! দেখেন ভাই, কি একটা বিষয়!
এবারও নোবেল ব্যক্তিগত ভুল ও ক্ষমার আহ্বান জানিয়ে দর্শক-শ্রোতাদের কাছে বোঝানোর চেষ্টা করেছেন, যাতে তার মিউজিকের প্রতি ফোকাস থাকে।
রিপোর্টার্স২৪/ঝুম