| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৪ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে: ইসির নির্দেশ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ২১:৪২:৪১:অপরাহ্ন  |  ৬২০০৪৯ বার পঠিত
১৪ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে: ইসির নির্দেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আগামী ১৪ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব (রিটার্ন) দাখিল করতে হবে।

এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান এ সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তাকে পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নাম গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত প্রার্থীদের নাম, ঠিকানা সম্বলিত গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয় বিবরণী দাখিল নিশ্চিতকরণের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারিকৃত পরিপত্র-১৮ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়া রিটার্নিং কর্মকর্তাদের অফিসে জমা হওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য আগামী ২৫ মার্চ পর্যন্ত ইসিতে পাঠাতে হবে।

ইসি কর্মকর্তারা জানান, ১৩ ফেব্রুয়ারির ৩০ দিন গণনা করলে ১৪ মার্চ পর্যন্ত সময় হয়। এই সময়ের মধ্যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব দাখিল করতে হবে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন প্রায় ২,০২০ জন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪