| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্তঃসত্ত্বা অবস্থায় যোদ্ধা ছিলেন ক্যাটরিনা: ভিকি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৫:১৯:১৩:অপরাহ্ন  |  ৬৩৮৪৯৮ বার পঠিত
অন্তঃসত্ত্বা অবস্থায় যোদ্ধা ছিলেন ক্যাটরিনা: ভিকি

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দম্পতি। গত বছরের নভেম্বরে প্রথম সন্তানের মুখ দেখেছেন এই তারকা যুগল। জীবনের নতুন এই অধ্যায় যে তারা দারুণভাবে উপভোগ করছেন, তা ভিকির সাম্প্রতিক বক্তব্যেই স্পষ্ট।

বাবা হওয়ার পর স্ত্রী ক্যাটরিনার লড়াকু মানসিকতা দেখে রীতিমতো মুগ্ধ ভিকি। তার ভাষায়, মা হিসেবে ক্যাটরিনা একজন ‘সুপারহিরো’।

মুম্বাইয়ের জুহু এলাকার সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাটে এখন ‘বেবি কৌশল’কে ঘিরেই আবর্তিত হচ্ছে তাদের সংসার। সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে আলাপকালে পিতৃত্বের অভিজ্ঞতা ভাগ করে নেন ভিকি।

তিনি জানান, তাদের ছেলের বয়স এখন মাত্র তিন মাস। এই সময়টাতে একজন বাবার চেয়ে মায়ের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ। ভিকি বলেন, ছেলের বয়স তো মাত্র তিন মাস। এই সময়ে বাবার করার মতো খুব বেশি কাজ থাকে না। তবে আমি ক্যাট আর বিহানের জন্য সবসময় চিয়ারলিডার হয়ে পাশে থাকার চেষ্টা করছি।

দীর্ঘদিন ধরেই অনুরাগীদের মনে তাদের সন্তানের নাম নিয়ে কৌতূহল ছিল। কথোপকথনের মাঝেই ভিকি জানান, ছেলের নাম রাখা হয়েছে ‘বিহান’।

ছেলের বড় হয়ে ওঠার অপেক্ষায় থাকা এই অভিনেতা বলেন, আমি অপেক্ষা করছি কবে বিহান আরেকটু বড় হবে। তখন ক্যাটরিনার পাশাপাশি ওর দেখভালের দায়িত্ব আমিও পুরোপুরি নিতে পারব।

বলিপাড়ার অনেক নায়িকা যখন মাতৃত্বকালীন ফটোশুট কিংবা বেবিমুনে ব্যস্ত থাকেন, সেখানে ক্যাটরিনা ছিলেন অনেকটাই আড়ালে। এ প্রসঙ্গে ভিকি জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যাটরিনা একজন প্রকৃত যোদ্ধার মতো লড়েছেন।

স্ত্রীর সেই লড়াকু রূপ এবং বর্তমান মা হিসেবে দায়িত্বশীল ভূমিকা দেখে ভিকি নিজেকে গর্বিত মনে করেন। তার ভাষায়, “মা হিসেবে ক্যাটরিনা সত্যিই একজন সুপারহিরো।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪