| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়নুল আবদিন ফারুকের স্ত্রী মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৪:১৬:৪১:অপরাহ্ন  |  ৬৫৪৪৯৮ বার পঠিত
জয়নুল আবদিন ফারুকের স্ত্রী মারা গেছেন

রিপোর্টার্স২৪ ডেস্ক: নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি গণমাধ্যমকে জানান, নির্বাচনের পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। পরে ১৭ ফেব্রুয়ারি তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকাকালে আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আজ বাদ জোহর ঢাকার নিকুঞ্জ-১, লেক রোড, ৪৩ নম্বর বাড়ির সামনে কানিজ ফাতেমার প্রথম জানাজা এবং আগামীকাল বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে তার মৃত্যুতে পরিবার-পরিজন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪