| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বইমেলায় তিন স্তরের নিরাপত্তা, হুমকি নেই: ডিএমপি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১৪:০৭:১৮:অপরাহ্ন  |  ৬৪১০৯৬ বার পঠিত
বইমেলায় তিন স্তরের নিরাপত্তা, হুমকি নেই: ডিএমপি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: অমর একুশে বইমেলা ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছে ডিএমপি। সংস্থাটির অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, মেলা এলাকায় তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গোয়েন্দা সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।

বুধবার সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা প্রাঙ্গণে ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, আগের মতোই এবারও মেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দি উদ্যানে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। প্রবেশ ও বের হওয়ার পথে আর্চওয়ে বসানো হবে। বইমেলায় উসকানিমূলক কোনো বই পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি জানান, নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই এবং ‘মব’ সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেওয়া হবে না। মেলার ভেতরে ও বাইরে ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। দর্শনার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হবে।

যানজট নিয়ন্ত্রণে মেলা চলাকালে মাজার রোড, হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসি এলাকায় ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে বলে জানান তিনি। ধারালো অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য নিয়ে মেলায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হতে যাচ্ছে এবারের অমর একুশে বইমেলা। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছে ডিএমপি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪