| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সকালেই ঢাকার তাপমাত্রা ১৯ ডিগ্রি, আরো বাড়ার আভাস

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৫, ২০২৬ ইং | ১১:১১:৪৫:পূর্বাহ্ন  |  ৬৩৪৭৭৮ বার পঠিত
সকালেই ঢাকার তাপমাত্রা ১৯ ডিগ্রি, আরো বাড়ার আভাস

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় আজ  দিনের শুরুতেই তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির ঘরে পৌঁছেছে। সকালে রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা দিনের সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা হালকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ, যা হালকা ভ্যাপসা অনুভূতি তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিন বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে—এমন আভাসেই শুরু হলো রাজধানীর সকাল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪