| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভুল হয়েছে আবারও হইতে পারে, জামিন পেয়ে বললেন নোবেল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ২১:০০:১৩:অপরাহ্ন  |  ৬৪১১১৭ বার পঠিত
ভুল হয়েছে আবারও হইতে পারে, জামিন পেয়ে বললেন নোবেল

স্টাফ রিপোর্টার: এর আগে একাধিকবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেও এবার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলের কণ্ঠে অন্য সুর। জামিন পেয়ে তিনি বলেন, ভুল হয়েছে, আবার হতে পারে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় জামিন পান নোবেল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়ে তিনি বলেন, “আমার দর্শক শ্রোতারা আমাকে ভালো করে বোঝে আমি হালকা পাগলা পাগলা আছি। তারা আমাকে ক্ষমা করে দেবে। মানুষ মাত্রই ভুল। আমারও ভুল হয়েছে। আবারও হইতে পারে।”

এর আগে গত ২ ফেব্রুয়ারি নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্য অভিযুক্তরা হলেন, নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা। আদালতে নির্দেশে গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

অভিযোগের নথি অনুযায়ী, এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখেন নোবেল। এ সময় জোর করে ওই তরুণীকে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ প্রয়োগ করা হয়। 

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা করেন। পরে অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন–কে। ২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। একই দিন আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ডেমরা থানা পুলিশকে আসামিদের আইনের আওতায় এনে আদালতে হাজির করার নির্দেশ দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪