| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্থিক অনিয়মের অভিযোগ, চ্যালেঞ্জ করলেন অ্যাডভোকেট তাজুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৬:৪১:১৫:অপরাহ্ন  |  ৬৩৯৮৫৫ বার পঠিত
আর্থিক অনিয়মের অভিযোগ, চ্যালেঞ্জ করলেন অ্যাডভোকেট তাজুল
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম তার বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগকে চ্যালেঞ্জ করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) লিখিত এক বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ জানান।

বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘জঘন্য মিথ্যাচার ও তথ্যপ্রমাণহীন’ দাবি করে তিনি বলেন, গতকাল ও আজ কিছু গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বরাতে তার সম্পর্কে বিদ্বেষপ্রসূত ও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার দূরভিসন্ধি থেকে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কেউ সামান্য তথ্যপ্রমাণও দেখাতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ও প্রসিকিউশন টিমের প্রতিটি পদক্ষেপ ছিল স্বচ্ছ ও আইনানুগ। তার দাবি, পতিত স্বৈরাচার ও গণহত্যার অভিযোগে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ভিন্নখাতে প্রবাহিত করতেই একটি মহল সংঘবদ্ধভাবে অপপ্রচার চালাচ্ছে।

দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ পায়নি বলেও উল্লেখ করেন তিনি। দায়িত্ব ছাড়ার পর বিশেষ একটি মহল বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ভিত্তিহীন অভিযোগ তুলছে বলে অভিযোগ করেন তাজুল ইসলাম। এ ধরনের অপতৎপরতা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান তিনি।

জানা গেছে, সোমবার একটি ফেসবুক আইডি থেকে ‘ট্রাইব্যুনালে সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক: কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে?’ শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সুলতান মাহমুদ মন্তব্য করেন। তার দুটি মন্তব্যে তাজুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪