| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএসসিসি’র প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আবদুস সালাম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১২:৩৯:৪২:অপরাহ্ন  |  ৬৩৪৩৬৮ বার পঠিত
ডিএসসিসি’র প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আবদুস সালাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

স্থানীয় সরকারমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মো. আবদুস সালামকে ডিএসসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা আরও গতিশীল করতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসকের নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রম, নগর ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়নে গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪