| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজিবি কর্মকর্তার বাসা থেকে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ২২:৫০:৫৩:অপরাহ্ন  |  ৬৪১২২৯ বার পঠিত
বিজিবি কর্মকর্তার বাসা থেকে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক জনসংযোগ কর্মকর্তার বাসা থেকে ১২ বছর বয়সী এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে বাসার বাথরুমের দরজা ভেঙে হালিমা (১২) নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব।

নিহত হালিমার বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। তার বাবার নাম মৃত শাহ আলম।

ওসি জানান, পিলখানা কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসার বাথরুমের দরজা ভেঙে গৃহকর্মীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে, বলেন তিনি।

পুলিশ জানায়, ঘটনার সময় বিজিবির ওই কর্মকর্তা ও তার স্ত্রী নিজ নিজ কর্মস্থলে ছিলেন। বাসায় তাদের ১১ মাস বয়সী সন্তান এবং হালিমা অবস্থান করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুপুর ১২টা থেকে ২টার মধ্যে কোনো এক সময় বাথরুমে ঢুকে সে আত্মহত্যা করেছে।

বিষয়টি নিয়ে কথা বলতে গেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, হালিমার মা পিলখানায় অন্য এক কর্মকর্তার বাসায় কাজ করেন। প্রায় ছয় মাস আগে মেয়ের দেখভালের জন্য হালিমাকে তার বাসায় নিয়ে আসেন।

তিনি বলেন, দুপুর ১টার দিকে তার জন্য নিয়োজিত সহকারী বাসায় গিয়ে শিশুকন্যাকে মেঝেতে একা খেলতে দেখেন। গৃহকর্মীর সাড়া না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে বিষয়টি তাকে জানানো হলে তিনিও বাসায় গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করেন, কিন্তু কোনো সাড়া মেলেনি।

পরে পিলখানা কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

বিজিবি কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, মেয়েটি সবসময় হাসিখুশি থাকত। সকালে আমরা বাসা থেকে বের হওয়ার সময় সে ঘুমাচ্ছিল। এমন ঘটনা কীভাবে ঘটল, তা আমাদেরও বোধগম্য নয়। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪