স্পোর্টস ডেস্ক: লা লিগায় আবারও শীর্ষে উঠল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের ওসাসুনার কাছে হারের পর কাতালান জায়ান্টদের শীর্ষে ফেরার সুযোগ তৈরি হয়, যা তারা দারুণভাবে কাজে লাগিয়েছে।
ম্যাচে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে বার্সেলোনা শীর্ষে ফিরেছে। ন্যু ক্যাম্পে প্রথমার্ধে ব্যবধান ২-০ গোলে হয়। ম্যাচের ৪ মিনিটে মার্ক বার্নাল লেভান্তের জালে বল জড়ান। এরপর লামিনে ইয়ামাল ও ক্যানসেলোর সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে ফ্রেঙ্কি ডি ইয়ং সহজ গোল করেন।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের ৮১ মিনিটে ২৫ গজ দূর থেকে নেওয়া শট অপ্রতিরোধ্য হয়ে লেভান্তের জালে যায়। এই জয়ের মাধ্যমে ২৫ ম্যাচে ২০তম জয় তুলে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরে আসে বার্সেলোনা। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
রিপোর্টার্স২৪/ঝুম