রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দল নতুন এক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছে। তার মতে, দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে এই স্বপ্নটি বাস্তবায়ন সম্ভব।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, অতি অল্প সময়ে দেশের মানুষের মধ্যে তারেক রহমান একটি শক্ত অবস্থান করে নিয়েছেন। তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং আগামীদিনেও করবেন।
মহাসচিব আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আরও শক্তিশালী হবে। তার নেতৃত্বে গঠিত নতুন সরকার সফল হবে এবং আমাদের দেশকে সত্যিকারের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তর করবে, যা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর লক্ষ্য ছিল।
তিনি যোগ করেন, ভবিষ্যতেও দেশের সব মানুষ যেন দলকে সমর্থন দিয়ে এগিয়ে যেতে সাহায্য করে এই আশা রাখছেন তারা।
রিপোর্টার্স২৪/ঝুম