| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১২ মার্চ শুরু ত্রয়োদশ সংসদের যাত্রা, প্রথম দিনেই স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ০৯:৫৪:০৬:পূর্বাহ্ন  |  ৬৪৯২৩০ বার পঠিত
১২ মার্চ শুরু ত্রয়োদশ সংসদের যাত্রা, প্রথম দিনেই স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ১২ মার্চ বসছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক সভা শেষে তিনি এ বিষয়ে কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় সংসদের অধিবেশন আহ্বানের সময় নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে প্রকাশ করতে হয়। এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন এবং ইতোমধ্যে ১২ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রথম অধিবেশনের কার্যসূচি নিয়েও আলোচনা হয়েছে। এদিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। পাশাপাশি সংসদের নিয়মিত কার্যক্রমও পরিচালিত হবে।

এদিকে রাজধানীর আদাবরে একটি অফিসে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে। ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪