| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুক্তিযোদ্ধাদের তালিকা ফের যাচাই হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৮:১৮:১০:অপরাহ্ন  |  ৬৩৮০৩৯ বার পঠিত
মুক্তিযোদ্ধাদের তালিকা ফের যাচাই হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং ইতিহাস সংরক্ষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বলেন, মহান মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতার মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন ও সংগ্রামকে এক করে দেখা সঠিক হবে না। মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার দীর্ঘদিন ধরে চলেছে, যা তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার সুযোগ থেকে বঞ্চিত করেছে। আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে, মুক্তিযোদ্ধারা অসীম ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছেন।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্য এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪