| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পারস্পারিক স্বার্থে বাংলাদেশকে সহায়তা বাড়াবে ভারত: প্রণয় ভার্মা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৭:৫০:১৫:অপরাহ্ন  |  ৬৫৫৪৯৪ বার পঠিত
পারস্পারিক স্বার্থে বাংলাদেশকে সহায়তা বাড়াবে ভারত: প্রণয় ভার্মা
ছবির ক্যাপশন: সংগৃহীত

ডিপ্লোম্যাটিক রিপোর্টার: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের সঙ্গে পারস্পারিক সুবিধা ও স্বার্থের ভিত্তিতে সবক্ষেত্রে একসঙ্গে কাজ করতে চায় ভারত। রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, আমরা ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী উপায়ে বাংলাদেশের সঙ্গে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চাই। জনগণের মধ্যে বিনিময় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমরা আশা করি, একসঙ্গে কাজ করার বিষয়গুলোকে ভবিষ্যতমুখীভাবে এগিয়ে নিয়ে যাবো।

তিনি আরও বলেন, আমরা আগেও বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তুলতে এবং বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছি। বাংলাদেশের গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমর্থন জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর অপেক্ষায় আমরা রয়েছি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪