| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মবিশ্বাস নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১৯:০১:০০:অপরাহ্ন  |  ৬৩৭৬০২ বার পঠিত
ধর্মবিশ্বাস নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল

স্টাফ রিপোর্টার: জনপ্রিয় মডেল পিয়া জান্নাতুল। যিনি একাধারে অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী। সম্প্রতি সামাজিকমাধ্যমে নিজের একটি হিজাব পরিহিত ছবি শেয়ার করে ব্যক্তিত্ব, ধর্ম ও বিশ্বাস নিয়ে খোলামেলা কথা বলেন পিয়া।

তিনি লেখেন, আমার একাধিক পরিচয় আছে- আমি ফ্যাশন মডেল, আমি ল’ইয়ার। আধুনিকভাবে চিন্তা করি, নিজের অবস্থান স্পষ্টভাবে বলি। একই সঙ্গে নিজের ধর্ম ও বিশ্বাসকে সম্মান করি- এটা আলাদা কিছু না, এটা আমার ব্যক্তিত্বেরই অংশ।

ছবিটি ছিল দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের। এ প্রসঙ্গে তিনি জানান, ইবাদত আমার কাছে শুধু অনুভূতি না, দায়িত্ব এবং চর্চা। সমালোচনা ও মতভেদের বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন পিয়া।

ছবিটি দ্রুত সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘তিনি নামাজ পড়েছেন ঠিক আছে। কিন্তু তার এটাও মাথায় রাখা উচিত নেইলপলিশ দিয়ে নামাজ কি হয়?’

পিয়া জান্নাতুল তার পোস্টে উল্লেখ করেন, আমার বা যেকোনো মানুষের কোনো কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে-সেটা স্বাভাবিক। ভালো লাগলে সম্মান ও প্রশংসা করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা যেন সবসময় থাকে- সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।

উল্লেখ্য, ‘মিস বাংলাদেশ ২০০৭’ খেতাব অর্জন করেন পিয়া। এরপর ২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪