| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাষার মতো গণতন্ত্র রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব: ফরহাদ আজাদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১৭:২৯:৪৬:অপরাহ্ন  |  ৬৪৭৯৯৮ বার পঠিত
ভাষার মতো গণতন্ত্র রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব: ফরহাদ আজাদ

পঞ্চগড় প্রতিনিধি: বিগত দিনে কেউ যেমন আমাদের মাতৃভাষাকে কেড়ে নিতে পারেনি, ঠিক তেমনি বর্তমানে আমরা গণতন্ত্র ও বিজয়ের যে পথে এগিয়ে যাচ্ছি, সেই গণতন্ত্রকেও কেউ নস্যাৎ করতে পারবে না। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের নবনির্বাচিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী বলেন, ‘‘আজ জাতি ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তার মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই আগামী দিনের বাংলাদেশ হবে সবার আগে। আমরা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে প্রাধান্য দিয়েই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব।’’

দেশের সামগ্রিক উন্নয়নে সব দল, মত ও ধর্মের মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করে তিনি বলেন, কোনো অপশক্তিই জনগণের এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।

বাঙালি জাতির বীরত্বগাথা স্মরণ করে ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, “১৯৫২ সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। সেই চেতনাকে ধারণ করে আমরা অনন্তকাল মাথা উঁচু করেই চলব। ধাপে ধাপে আমরা নিজেদের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করব।”

এর আগে রাত ১২টা ১ মিনিটে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী। এরপর জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪