| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়ুদূষণে শীর্ষে কাবুল, ঢাকা দ্বিতীয় অবস্থানে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২১, ২০২৬ ইং | ১১:৩৮:৩৩:পূর্বাহ্ন  |  ৬৪২৪৩৭ বার পঠিত
বায়ুদূষণে শীর্ষে কাবুল, ঢাকা দ্বিতীয় অবস্থানে

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বের ১২২টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৭ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, কাবুলের বায়ুর মান ২৪৩, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ঢাকার বায়ুর মান ২২৩ স্কোরে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং এটি ‘খুব অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে।

২২১ স্কোরে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০১ স্কোরে বাহরাইনের মানামা চতুর্থ অবস্থানে ও একই স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪