| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ত্রোপচারের পর বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১৬:১৩:০৪:অপরাহ্ন  |  ৬৭৫১৯৩ বার পঠিত
অস্ত্রোপচারের পর বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

বিনোদন ডেস্ক: ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত রবিবার রাজধানীর একটি হাসপাতালে তার জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। টানা ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। বর্তমানে তিনি বাসায় থেকে বিশ্রাম নিচ্ছেন।

অভিনেত্রীর বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তানিয়া এখন নিজের বাসাতেই পূর্ণ বিশ্রামে আছেন।

এর আগে ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর জানান তানিয়া বৃষ্টি। হাসপাতালের বিছানায় বসা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে। সে সময় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছিলেন তিনি।

বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এক বিবৃতিতে আপাতত কাজ বা শুটিং-সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন তার সম্পূর্ণ বিশ্রাম ও নিয়মিত চিকিৎসা প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তানিয়া নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪