| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রমজানে সিএনজি ফিলিং স্টেশনের নতুন সময়সূচি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১৫:৫২:২০:অপরাহ্ন  |  ৬৪৯৭৯৭ বার পঠিত
রমজানে সিএনজি ফিলিং স্টেশনের নতুন সময়সূচি ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে সিএনজি ফিলিং স্টেশন বন্ধে নতুন সময় নির্ধারণ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা বৃদ্ধি এবং ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসনেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ঈদ উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

২৬ মার্চ থেকে আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪