| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লির সেই রাতের ভয়াবহ স্মৃতি শোনালেন প্রিয়াঙ্কা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ১১:০৩:৪৫:পূর্বাহ্ন  |  ৬৪৭৬৬২ বার পঠিত
দিল্লির সেই রাতের ভয়াবহ স্মৃতি শোনালেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: আসন্ন ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবিতে তাকে দেখা যাবে এক দুর্ধর্ষ প্রাক্তন জলদস্যুর চরিত্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তার চরিত্রের সাহসের প্রসঙ্গে শৈশবের এক রোমহর্ষক স্মৃতি জানিয়েছেন, যেখানে তিনি বাস্তবেই দেখেছিলেন এক ‘ব্লাডি মেরি’র মতো নারীর রূপ তার মা মধু চোপড়া।

প্রিয়াঙ্কা জানান, তখন তার বয়স মাত্র ১১ বছর। এক গভীর রাতে মা ও মেয়ে দিল্লির রাস্তায় একটি ভাড়ার গাড়িতে হোটেলের দিকে ফিরছিলেন। রাত প্রায় ১১টা। হঠাৎ মা লক্ষ্য করেন, গাড়ি পরিচিত রাস্তা ছেড়ে এক নির্জন পথে ঢুকেছে। চালক দাবি করেন, তিনি শর্টকাট নিচ্ছেন।

কিন্তু মা ঝুঁকি নিতে চাননি। গাড়িতে তখন শুধু দুইজন মা ও মেয়ে। মুহূর্তের মধ্যে মা পিছন থেকে চালকের গলা চেপে ধরেন এবং চিৎকার করে বলেন, গাড়ি এখনই মূল রাস্তায় ঘোরাও, আমার সঙ্গে আমার ছোট মেয়ে আছে!

মায়ের সেই দৃঢ় রূপ দেখে প্রিয়াঙ্কা থমকে যান। তিনি বলেন, সেদিন মা যেন নতুন করে আমাকে দেখালেন তার শক্তি। এরপর টানা চার মাস আমি মায়ের কোনো কথার ওপর কথা বলার সাহস পাইনি।

এই অভিজ্ঞতাই তাকে শিখিয়েছে, সন্তান রক্ষা করতে একজন মা কতটা নির্ভীক হতে পারেন। আর সেই শক্তির প্রতিফলন এবার বড় পর্দায় দেখা যাবে তার নতুন চরিত্রে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪