| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘এটা বিদায় নয়, শুধু একটু থামা’—ভক্তদের আশ্বস্ত করলেন মাহী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ০৯:১১:০৭:পূর্বাহ্ন  |  ৬৫৩৯২৫ বার পঠিত
‘এটা বিদায় নয়, শুধু একটু থামা’—ভক্তদের আশ্বস্ত করলেন মাহী

এন্টারটেইনমেন্ট ডেস্ক: অল্প সময়ে সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেওয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি হঠাৎই কাজ থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন।

সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে তার একটু থামা প্রয়োজন। ভক্তদের উদ্দেশে মাহি লেখেন, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।

হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও মাহি স্পষ্ট করেছেন, এটি স্থায়ী বিদায় নয়। তিনি আরও লেখেন, এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরব, ইনশাআল্লাহ।

মাহির পোস্টের মন্তব্যঘরে ভক্তরা তাকে শুভকামনা জানিয়েছেন। অনেকে মনে করছেন, কাজের চাপ থেকে মানসিক প্রশান্তি পেতে এই বিরতি প্রয়োজন। আবার কেউ দ্রুত তাকে পর্দায় ফেরার অনুরোধ জানিয়েছেন।

তবে বিরতির নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেত্রী।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪