| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্রয়োদশ সংসদে ২৭১ কোটিপতি, ৫ কোটির বেশি সম্পদীর সংখ্যা ১৮৭: সুজন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ০৫:৫১:০০:পূর্বাহ্ন  |  ৬৮৭৬৩৭ বার পঠিত
ত্রয়োদশ সংসদে ২৭১ কোটিপতি, ৫ কোটির বেশি সম্পদীর সংখ্যা ১৮৭: সুজন

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ২৭১ জনের সম্পদ কোটি টাকার বেশি বলে প্রকাশিত হয়েছে, যা মোট প্রার্থীর ৯১.২৫ শতাংশ। সুশাসনের জন্য নাগরিক-সুজন (সুজন) বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, ৫ কোটির বেশি সম্পদের মালিক ১৮৭ জন, যা নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রায় ৬২.৯৬ শতাংশ।

সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের সময় কারচুপি বা অনিয়মের অভিযোগ উঠলে নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচন হওয়া উচিত। তবে নির্বাচন কমিশন অভিযোগ তদন্ত না করে গভীর রাতে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে। গেজেট প্রকাশের মাধ্যমে কমিশন ‘মুক্ত’ হয়ে যায় বলে তিনি উল্লেখ করেন এবং অভিযোগ তদন্তের দায়িত্ব কমিশনেরই থাকা উচিত ছিল বলেও মন্তব্য করেন।

সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার আরও জানান, বিএনপির নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০১ জন (৯৬.১৭%) কোটি টাকার বেশি সম্পদের মালিক। জামায়াতে ইসলামী নির্বাচিত ৬৮ জনের মধ্যে ৫২ জনের (৭৬.৪৭%) সম্পদ ১ কোটি টাকার বেশি। নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ২৫ লাখ টাকার কম সম্পদের মালিক মাত্র দুই জন (০.৬৭%) এবং সম্পদের তথ্য উপস্থাপন না করা তিন জনসহ মোট ৫ জন (১.৬৮%)।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়লাভ করে। জামায়াতে ইসলামী ৩২টি আসনে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছিল। তবে ভোটের ফল প্রকাশের পর ১৩ ফেব্রুয়ারি রাতেই নির্বাচন কমিশন গেজেট জারি করে। মামলার মাধ্যমে অভিযোগকারীদের আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪