স্টাফ রিপোর্টার: দেশীয় সংগীতাঙ্গনে একসময়ের জনপ্রিয় গায়িকা সাবা তানির ৮ম মৃত্যুবার্ষিকী আজ। রক্তচাপের কারণে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি না ফেরারা দেশে পাড়ি জমান তিনি।
পারিবারিক সূত্রে ওই সময় শিল্পীর মৃত্যুর বিষয়ে জানা গিয়েছিল, সাবা তানি দীর্ঘদিন যাবত নিম্ন রক্তচাপে ভুগছিলেন। উত্তরার বাসায় মায়ের সঙ্গে থাকতেন।
একদিন আগে থেকে অনেকেই সাবা তানিকে ফোনে পাচ্ছিলেন না। পরে ১৯ তারিখ সকালে আত্মীয়-স্বজনরা বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা।
মৃত্যুর পর গুলশান অ্যাভিনিউয়ের আজাদ মসজিদে সাবা তানির প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তারপর মরদেহ টাঙ্গাইলের গোড়াইয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় এই শিল্পীদের।
সাবা তানি আশি ও নব্বইয়ের দশকে গান গেয়ে জনপ্রিয়তা পান। এরপর তাকে আর গানে নিয়মিত পাওয়া যায়নি। মাঝে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের বাছাই পর্বের বিচারক হিসেবে তিনি কাজ করেছেন। আর ২০১৬ সালে টিভি পর্দায় বেশ কিছু সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নিয়ে দীর্ঘদিন পর সংগীতে ফিরেছিলেন এই শিল্পী।
সাবা তানির গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘কিছুক্ষণ’, ‘কোনো বৈশাখী রাতে যদি’ প্রভৃতি। বাংলাদেশ টেলিভিশন ও মঞ্চে গান গেয়েও জনপ্রিয়তা পান তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব