| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মনিরা মিঠুর ছেলেকে মারধর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৯:৫৭:১৫:অপরাহ্ন  |  ৬৫৫৯৮৭ বার পঠিত
মনিরা মিঠুর ছেলেকে মারধর

স্টাফ রিপোর্টার: রাজধানীর রাস্তায় হামলা ও মারধরের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠু। 

একটি গাড়ির ছবি শেয়ার মনিরা মিঠু লেখেন, ‘কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে। আমার বড় ছেলে উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুইজন।’   

অভিনেত্রী তার পোস্টে হামলাকারীদের গাড়ির নাম্বার প্রকাশ করে জানিয়েছেন যে, গাড়িটির নাম্বার ‘ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫।’

অভিনেত্রী জানিয়েছেন, তার ছেলেকে রাস্তায় ফেলে মারধর করার পুরো দৃশ্যটি ভিডিওতে ধারণ করা হয়েছে। 

ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়ে মনিরা আক্তার মিঠু বলেন, ‘আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচাণ্ড আঘাত পেয়েছে। রাজধানী উত্তরার তুরাগ থানায় মামলার জন্য যাচ্ছি।’ 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪