| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহাসড়কে ব্যারিকেড দিয়ে হিরো আলমকে গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৬:১৩:৩৭:অপরাহ্ন  |  ৬৮১০৮৭ বার পঠিত
মহাসড়কে ব্যারিকেড দিয়ে হিরো আলমকে গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা–রংপুর মহাসড়কের মাঝিড়া বন্দর এলাকায় বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে তাঁকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১-এ হাজির করা হলে ওয়ারেন্টমূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে তাঁর গতিবিধির ওপর নজরদারি চলছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মাঝিড়া বন্দরের কাছে তাঁর অবস্থান নিশ্চিত করা হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়কে ব্যারিকেড বসিয়ে তাঁর ব্যবহৃত গাড়ির পিছু নেন। একপর্যায়ে ধাওয়া দিয়ে গাড়িটি থামাতে সক্ষম হন তাঁরা এবং সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি নিজ গাড়িতেই ছিলেন।”

পুলিশ বলছে, বিয়ের আশ্বাসে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১-এর বিচারক আনোয়ারুল হক তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন আদালতে দাখিল করলে বিচারক অভিযোগটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে আশরাফুল আলম প্রতারণামূলকভাবে বিয়ের আশ্বাস দেন। পরে তাঁকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়। অভিযোগ অস্বীকারের পর ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার প্রাথমিক তদন্তে অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে বলে পিবিআই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪