| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৫ ফেব্রুয়ারি থেকে শুরু বইমেলা, স্টল ভাড়া লাগবে না

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১২:৩৪:৪২:অপরাহ্ন  |  ৬৮৩১২৭ বার পঠিত
২৫ ফেব্রুয়ারি থেকে শুরু বইমেলা, স্টল ভাড়া লাগবে না

রিপোর্টার্স২৪ ডেস্ক: অবশেষে চূড়ান্ত সময়সূচি নির্ধারিত হলো অমর একুশে বইমেলার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবারের মেলা ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রকাশকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠক শেষে প্রকাশকরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং রমজান মাসের বাস্তব পরিস্থিতি বিবেচনায় মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম জানান, প্রকাশকদের দাবির প্রেক্ষিতে আয়োজক বাংলা একাডেমি এবার বিশেষ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো প্রকাশকদের স্টল ভাড়া দিতে হবে না। তবে জায়গার সীমাবদ্ধতার কারণে এবারে কোনো প্যাভিলিয়ন থাকবে না।

সূত্র জানায়, ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনী ব্যস্ততার কারণে মেলা আয়োজন সম্ভব হয়নি। প্রথমে ২০ ফেব্রুয়ারি উদ্বোধনের পরিকল্পনা থাকলেও, রমজান মাসে পাঠক সমাগম কমে যাওয়ার আশঙ্কায় মেলার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে তিন শতাধিক প্রকাশকের উদ্যোগে ‘প্রকাশক ঐক্য’ ঈদের পর মেলা আয়োজনের দাবি জানালেও, শেষ পর্যন্ত মন্ত্রণালয় ও প্রকাশকদের মধ্যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মেলা শুরুর বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়েছে।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এই ঐতিহ্যবাহী বইমেলা এবারে বিশেষ প্রেক্ষাপটে পিছিয়ে গেলেও, সংশ্লিষ্টরা আশা করছেন পাঠক ও প্রকাশকদের উপস্থিতিতে জমজমাট আয়োজন হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪