| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘আল্লাহ যেন তারেক রহমানের মাধ্যমে দেশ সুখী-সমৃদ্ধ হয়’

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১২:০২:৫৯:অপরাহ্ন  |  ৬৬২০৩৭ বার পঠিত
‘আল্লাহ যেন তারেক রহমানের মাধ্যমে দেশ সুখী-সমৃদ্ধ হয়’

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান-কে অভিনন্দন ও শুভকামনায় ভাসাচ্ছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও শুভেচ্ছা জানাচ্ছেন নতুন সরকারপ্রধানকে।

জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাফল্য এবং দেশের মঙ্গল কামনা করে দোয়া করেছেন। তিনি লেখেন, আল্লাহ এই ঐতিহাসিক মুহূর্তে দেশবাসী ও প্রধানমন্ত্রীর জন্য কৃতিত্ব দিয়েছেন এবং প্রার্থনা করেন- আল্লাহ যেন তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ ও নিরাপদ রাখেন। পোস্টের শেষে ‘আমিন’ লিখে তিনি দোয়া সমাপ্ত করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সাংবিধানিক প্রক্রিয়া শেষে দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিল্পী কনকচাঁপার এই পোস্ট ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সমর্থকরা মন্তব্যে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। রাজনৈতিক পরিবর্তনের এ সময়ে সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্বদের প্রতিক্রিয়াও জনমনে বিশেষ আগ্রহের জন্ম দিয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪