| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পে-স্কেল বাস্তবায়নে ‘পর্যালোচনা’ আগে, সিদ্ধান্ত পরে: নতুন অর্থমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১১:৫৫:৫৬:পূর্বাহ্ন  |  ৬৮৩১৮০ বার পঠিত
পে-স্কেল বাস্তবায়নে ‘পর্যালোচনা’ আগে, সিদ্ধান্ত পরে: নতুন অর্থমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে দ্রুত পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তের ইঙ্গিত দেননি নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, সুপারিশগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, “পে-স্কেলের সুপারিশ আমাদের দেখতে হবে। না দেখে এ বিষয়ে কিছু বলতে পারব না।” তিনি আরও বলেন, মোট আর্থিক ব্যয় কত হবে এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কতটুকু বাস্তবায়ন করা সম্ভব- এসব বিষয় বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে।

মন্ত্রী উল্লেখ করেন, দেশের ট্যাক্স রাজস্ব ও ট্যাক্স-জিডিপি অনুপাত বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন অবস্থায় রয়েছে। এমন প্রেক্ষাপটে আর্থিক সক্ষমতা যাচাই করে ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তারেক রহমান বলেন, নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় গেলে যথাসময়ে নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত জাতীয় বেতন কমিশন গত ২১ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়। কমিশন চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর এবং ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের সুপারিশ করেছে। প্রস্তাবে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪