| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নৌকার মনোনয়ন কিনেও ধানের শীষের প্রচারণায়, মুখ খুললেন সিমলা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৮:২৪:২২:অপরাহ্ন  |  ৬৫৯০১৩ বার পঠিত
নৌকার মনোনয়ন কিনেও ধানের শীষের প্রচারণায়, মুখ খুললেন সিমলা

স্টাফ রিপোর্টার: বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে নৌকার প্রার্থী হতে চেয়েছিলেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা সিমলা। এমনকি মনোনয়ন ফরমও তিনি কিনেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে এ অভিনেত্রীকে দেখা যায় সদ্য অনুষ্ঠিত নির্বাচন উপলক্ষে বিএনপির প্রচার-প্রচারণায়। তারপরই নেটিজেনদের প্রশ্নের মুখে পড়েন তিনি। এবার সে বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে গণমাধ্যমকে সিমলা বলেন, ‘নয়-ছয় কথা বলবেন না!’ তার ভাষ্য, ‘আমি যেকোনো দল থেকেই নমিনেশন (মনোনয়ন) নিতে পারি; সেটা জামায়াতে ইসলামী থেকেও নিতে পারি, আবার স্বতন্ত্র থেকেও নিতে পারি। কিন্তু ভোট চেয়েছি কার জন্য? ধানের শীষের জন্য, তাই এটাকে ফোকাস করেন।’

১৯৯৯ সালে মুক্তি পায় নির্মাতা শহীদুল ইসলাম খোকন পরিচালিত সিনেমা ‘ম্যাডাম ফুলি’। আর এ অভিষেক সিনেমার সুবাধেই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন শিমলা। 

অভিনেত্রী বলেন, আমি প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছিলাম ‘ম্যাডাম ফুলি’র জন্য। এখন বলবেন তেল দেওয়ার জন্য বলছি! আমি যাকে মা মনে করি, তার (সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া) হাত থেকে পুরস্কার নিই, তার অনেক বড় একজন ফ্যান। তাই ভোট চেয়েছি ধানের শীষের জন্য। মনোনয়ন আমি যেকোনো দল থেকেই চাইতে পারি, এটা ব্যক্তিগত ব্যাপার।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪