| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুসলিম হিসেবে ট্যাটু করা কি সঠিক, অপু বিশ্বাসের প্রশ্ন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ০৭:১৭:৪৩:পূর্বাহ্ন  |  ৩১৪১০২৬ বার পঠিত
মুসলিম হিসেবে ট্যাটু করা কি সঠিক, অপু বিশ্বাসের প্রশ্ন

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই ‘ইসলামে ট্যাটু’ বিষয় নিয়ে নেটিজেনদের কাছে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, একজন মুসলিম হিসেবে শরীরে ট্যাটু করা কি সঠিক।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুকে অপু বিশ্বাস লাল ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে লিখেছেন, আব্রাহাম ট্যাটু করতে চাচ্ছে। একজন মুসলিম হিসেবে এটা কি সঠিক? প্লিজ কমেন্ট করবেন।

এরপর নেটিজেনরা মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। একজন লিখেছেন, ইসলামে ট্যাটু নিষিদ্ধ। বাচ্চাদের না করাই ভালো। অন্যজন মন্তব্য করেছেন, বাঁশটা জায়গা মতো দিছেন আপু। তবে আব্রামকে ট্যাটু করাবেন না। এটা ইসলামে নেই।

কিছু ভক্ত মন্তব্যে বলেছেন, একজন মুসলিম নায়িকা হাতে ট্যাটু করেছে। তবে এ নিয়ে অপু বিশ্বাস নিজে কোনো প্রতিক্রিয়া জানাননি। এছাড়া তার প্রশ্ন কোনো নায়িকার উদ্দেশ্যে করা কি না, তা স্পষ্ট করেননি।

চলমান সময়ে অপু বিশ্বাস ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ নামের দুটি সিনেমার কাজে ব্যস্ত। ‘সিক্রেট’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন তরুণ অভিনেতা আদর আজাদ, আর ‘দুর্বার’ সিনেমায় সজলের বিপরীতে দেখা যাবে তাকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪