| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৩:১১:০০:অপরাহ্ন  |  ৬৭৫৫৭৪ বার পঠিত
ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকায় সরকারি সফর শেষ করে বুধবার (১৮ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে বিদায় জানান বাংলাদেশের নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় এসেছিলেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য। শপথ অনুষ্ঠান শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি বৈঠকও করেন।

সফরের সমাপ্তিতে সকালেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। বিদায় অনুষ্ঠানে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪