স্টাফ রিপোর্টার: শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ এবং দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে জারি করা এ প্রজ্ঞাপনের মাধ্যমে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ কাঠামো চূড়ান্ত হয়।
এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একই অনুষ্ঠানে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে প্রায় ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
#প্রধানমন্ত্রীর অধীনে ৩ মন্ত্রণালয়
নতুন মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রীর নিজের কাছে রাখা হয়েছে।
#পূর্ণমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
২. আমির খসরু মাহমুদ চৌধুরী – অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়
৩. সালাহউদ্দিন আহমদ – স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৪. ইকবাল হাসান মাহমুদ – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৫. হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
৬. আবু জাফর মো. জাহিদ হোসেন – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয়
৭. ড. খলিলুর রহমান – পররাষ্ট্র মন্ত্রণালয়
৮. আব্দুল আউয়াল মিন্টু – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ – ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
১০. মিজানুর রহমান মিনু – ভূমি মন্ত্রণালয়
১১. নিতাই রায় চৌধুরী – সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
১২. খন্দকার আব্দুল মুক্তাদির – বাণিজ্য; শিল্প; বস্ত্র ও পাট মন্ত্রণালয়
১৩. আরিফুল হক চৌধুরী – শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
১৪. জহির উদ্দিন স্বপন – তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
১৫. মোহাম্মদ আমিন উর রশিদ – কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য মন্ত্রণালয়
১৬. আফরোজা খানম রিতা – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
১৭. মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি – পানি সম্পদ মন্ত্রণালয়
১৮. আসাদুল হাবিব দুলু – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
১৯. মো. আসাদুজ্জামান – আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
২০. জাকারিয়া তাহের – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
২১. দীপেন দেওয়ান – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
২২. আ ন ম এহছানুল হক মিলন – শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
২৪. ফকির মাহবুব আনাম – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
২৫. শেখ রবিউল আলম – সড়ক পরিবহন ও সেতু; রেলপথ; নৌ-পরিবহন মন্ত্রণালয়
#প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
১. এম রশিদুজ্জামান মিল্লাত – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
২. অনিন্দ্য ইসলাম অমিত – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
৩. মো. শরীফুল আলম – বাণিজ্য; শিল্প; বস্ত্র ও পাট
৪. শামা ওবায়েদ ইসলাম – পররাষ্ট্র
৫. সুলতান সালাউদ্দিন টুকু – কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য
৬. ব্যারিস্টার কায়সার কামাল – ভূমি
৭. ফরহাদ হোসেন আজাদ – পানি সম্পদ
৮. মো. আমিনুল হক – যুব ও ক্রীড়া
৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
১০. হাবিবুর রশিদ – সড়ক পরিবহন ও সেতু; রেলপথ; নৌ-পরিবহন
১১. মো. রাজিব আহসান – সড়ক পরিবহন ও সেতু; রেলপথ; নৌ-পরিবহন
১২. মো. আব্দুল বারী – জনপ্রশাসন
১৩. মীর শাহে আলম – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
১৪. মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি – অর্থ; পরিকল্পনা
১৫. ইশরাক হোসেন – মুক্তিযুদ্ধ বিষয়ক
১৬. ফারজানা শারমীন – মহিলা ও শিশু বিষয়ক; সমাজকল্যাণ
১৭. শেখ ফরিদুল ইসলাম – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; ধর্ম; আইন
১৮. মো. নুরুল হক নুর (ভিপি নুর) – শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ
১৯. ইয়াসের খান চৌধুরী – তথ্য ও সম্প্রচার
২০. এম ইকবাল হোসেইন – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
২১. এম এ মুহিত – স্বাস্থ্য; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি; বিজ্ঞান ও প্রযুক্তি
২২. আহম্মদ সোহেল মঞ্জুর – গৃহায়ন ও গণপূর্ত
২৩. ববি হাজ্জাজ – শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম – সংস্কৃতি বিষয়ক
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি জোট। ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে ২১২টিতে জয় পেয়েছে বিএনপি জোট; বাংলাদেশ জামায়াতে ইসলামি ও এনসিপি জোট পেয়েছে ৭৭টি আসন এবং স্বতন্ত্র ও অন্যান্যরা পেয়েছেন ৮টি আসন।
মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় দলের সভায় তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। বিকেলে রাষ্ট্রপতির আনুষ্ঠানিক নিয়োগ ও শপথের মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হয়।
রিপোর্টার্স২৪/বাবি