| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা ডা. তাহের, হুইপ নাহিদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৭:১৫:২২:অপরাহ্ন  |  ৬৭৯৩০৯ বার পঠিত
সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা ডা. তাহের, হুইপ নাহিদ

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বিরোধীদলীয় উপনেতা হিসেবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় হুইপ হিসেবে নাহিদ ইসলামকে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ১১ দলীয় জোটের সভা শেষে এ তথ্য জানান জামায়াতের আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে সম্মান জানানো সবার দায়িত্ব। সে কারণেই তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়েছেন।’

বিএনপি শপথ না নিয়ে জুলাইয়ের চেতনা এবং গণভোটের সিদ্ধান্তকে উপেক্ষা ও অবজ্ঞা করেছে বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ বলার পরও শপথ না নেওয়াকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।

বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে বিএনপি তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।’ বিএনপির দেওয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন তিনি। এতে আইনি ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪