| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন ২৫ পূর্ণমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৬:৩৮:৪৯:অপরাহ্ন  |  ৬৭৩৭৫০ বার পঠিত
রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন ২৫ পূর্ণমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: নতুন সরকারের ২৫ জন পূর্ণমন্ত্রী আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ নেওয়া মন্ত্রীরা সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শপথের মধ্য দিয়ে নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

সরকারি সূত্র জানিয়েছে, শিগগিরই মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪