রিপোর্টার্স২৪ ডেস্ক: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন রাষ্ট্রপতি।
ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, “আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছি। সবার দোয়া ও সহযোগিতা চাই। জনগণের জন্য কাজ করতে চাই।”
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিপুল ব্যবধানে জয়ী হন কামাল। তিনি ৭২ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করেন।
রিপোর্টার্স২৪/ঝুম