| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন নতুন মন্ত্রিপরিষদ সচিব

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৭:৫১:২৮:অপরাহ্ন  |  ৬৭২৮১৯ বার পঠিত
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন নতুন মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব জানান, ভাবী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আগামীকালের শপথ অনুষ্ঠানসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় শপথ আয়োজনের কিছু খুঁটিনাটি বিষয়ে বিএনপির পক্ষ থেকে যে চাহিদা জানানো হয়েছে, তা গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নাসিমুল গনি বলেন, সংসদের শপথ কক্ষে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এ ছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বিষয়টি সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সোমবারই জনপ্রশাসন মন্ত্রণালয় নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়। এরপর প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্তভাবে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ সোমবার সেই পদে স্থায়ীভাবে নিয়োগ পেলেন নাসিমুল গনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪