| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জরুরি কাজে অস্ট্রেলিয়া গেলেন বুলবুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৭:২২:১৩:অপরাহ্ন  |  ৬৮১১০২ বার পঠিত
জরুরি কাজে অস্ট্রেলিয়া গেলেন বুলবুল

স্পোর্টস রিপোর্টার: জরুরি কাজে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই সফর অল্প কয়েকদিনের। খুবই জরুরি কাজ। এই কারণেই মেলবোর্নে যেতে হচ্ছে। দোয়া করবেন, যেন ঝামেলাটা মিটমাট করে দ্রুত ফিরতে পারি।’

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়টি পরিচালকরাও আগে থেকে জানতেন না। সকালে পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া এক বার্তায় বুলবুল জানান, তিনি জরুরি কাজে অস্ট্রেলিয়া যাচ্ছেন। সেখানেও তিনি একই কারণ উল্লেখ করে দেশ ছাড়ার কথা জানান।

সফরকালীন সময়ে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ কমিটির সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন বুলবুল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ক্রিকেটের সেবা করে আসছেন সংশ্লিষ্টরা। এই ধারাবাহিকতা বজায় রেখে চলমান কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রয়োজনীয় যেকোনো সহায়তা ও সমন্বয়ের জন্য অনলাইনে যুক্ত থাকবেন বলেও বার্তায় নিশ্চিত করেন।

এদিকে বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে বিসিবির এক পরিচালক বলেন, ‘উনিতো আমাদের কিছুই জানান না। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। উনার আামলেই এগুলো দেখছি। আমরা তো বোর্ডের অংশ নাকি? যাই হোক উনি ওনার ব্যক্তিগত কিছু হয়তো শেয়ার করবেন না। উনি গ্রুপে মেসেজ দিয়েছেন। বিগত কিছুদিন ধরেই উনি সব কিছু শেয়ার করছেন না। এখন কিছু শেয়ার না করলে তো আমাদের করার কিছু নেই।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪