| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৩:০০:৩৬:অপরাহ্ন  |  ৬৭৮৪৩৫ বার পঠিত
এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান তারেক রহমান এবার সাক্ষাৎ করতে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম-এর সঙ্গে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। পরে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকালে মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে।

রাজনৈতিক মহলে চলমান এই ধারাবাহিক বৈঠকগুলোকে সম্ভাব্য সরকার গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয়ের অংশ হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪