| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কন্যার ছবি প্রকাশ্যে আনলেন অপূর্ব

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১২:৫৩:৩৫:অপরাহ্ন  |  ৬৭৭৫৫১ বার পঠিত
কন্যার ছবি প্রকাশ্যে আনলেন অপূর্ব

রিপোর্টার্স২৪ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ভক্তদের জন্য নিয়ে এলেন এক বিশেষ চমক। এবারের ভালোবাসা দিবসে প্রথমবারের মতো নিজের মেয়ের ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

অভিনেতা তার মেয়ের নাম রেখেছেন আনায়া। ছোট্ট কন্যার একটি মিষ্টি ছবি শেয়ার করে অপূর্ব ক্যাপশনে লেখেন, ‘এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।’

ছবি প্রকাশের পর থেকেই সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা। নেটিজেনরা নবজাতকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইতিবাচক মন্তব্য করেছেন।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অপূর্ব। তবে বিশেষ এই দিনে জীবনের আনন্দঘন মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিয়ে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের কন্যা আনায়া।

এর আগে ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে আয়াশ নামের একটি পুত্রসন্তান রয়েছে। এছাড়া এক সময় জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা-র সঙ্গেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি, যা পরবর্তীতে ভেঙে যায়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪