| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১২:০৪:২২:অপরাহ্ন  |  ৬৮৯৫৩১ বার পঠিত
ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা

রিপোর্টার্স২৪ ডেস্ক:  বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।’

এর আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের এক কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে দলের আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, ‘আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।’

উল্লেখ্য, সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন শিশির মনির। তিনি ৬৩ হাজার ২২০ ভোট পান। অন্যদিকে, একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থী নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হন।

দলটির এ ঘোষণাকে রাজনৈতিক অঙ্গনে ‘প্রতীকী বার্তা’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, ভবিষ্যতে সংসদে প্রতিনিধিত্ব পেলে এ অবস্থান কতটা কার্যকরভাবে বাস্তবায়ন হয়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪