| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যানসার মুক্তির আগেই হিনা খানের মা হওয়ার গুঞ্জন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১০:২৮:৩৭:পূর্বাহ্ন  |  ৭০৪১৯৩ বার পঠিত
ক্যানসার মুক্তির আগেই হিনা খানের মা হওয়ার গুঞ্জন

বিনোদন ডেস্ক: ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই চালিয়ে যাওয়া জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খানকে ঘিরে এবার নতুন গুঞ্জন তিনি নাকি মা হতে চলেছেন! সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি এবং একটি রিয়্যালিটি শো-তে দেওয়া কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরেই শুরু হয়েছে এই জল্পনা। যদিও অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে এখনো পর্যন্ত অভিনেত্রী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সম্প্রতি ‘পতি পত্নী অউর পঙ্গা’ অনুষ্ঠানে স্বামী রকি জায়সওয়ালকে নিয়ে হাজির হন হিনা। সেখানেই সঞ্চালক মুনাব্বার ফারুকী হঠাৎ করে সন্তান লালন-পালন নিয়ে নানা পরামর্শ দিতে শুরু করেন। কথোপকথনের সেই অংশটুকু দর্শকদের কৌতূহল বাড়িয়ে দেয়। অনেকের ধারণা, এই মন্তব্য নিছক মজা নয় বরং ভবিষ্যৎ কোনো সুখবরের আভাস।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে হিনার শেয়ার করা কয়েকটি সাম্প্রতিক ছবিও আলোচনায় আগুন জ্বালিয়েছে। সালোয়ার-কামিজ পরা ছবিগুলোতে নেটিজেনদের একাংশের দাবি, ওড়নার আড়ালে তিনি নাকি ‘বেবি বাম্প’ লুকানোর চেষ্টা করছেন। যদিও অন্যরা বলছেন, বিষয়টি কেবল ক্যামেরার অ্যাঙ্গেল কিংবা পোশাকের স্বাভাবিক ভাঁজের কারণে এমন মনে হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন হিনা। সেই কঠিন সময়েও ভেঙে না পড়ে সাহসিকতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। অসুস্থতার মধ্যেই দীর্ঘদিনের সঙ্গী রকি জায়সওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই অভিনেত্রী। জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং অধ্যায়েও সামাজিক মাধ্যমে ভক্তদের ভালোবাসা ও সমর্থন তাকে মানসিকভাবে শক্ত রেখেছে।

প্রথমবার ক্যানসার ধরা পড়ার মুহূর্তের কথা স্মরণ করে এক সাক্ষাৎকারে হিনা বলেছিলেন, খবরটি শুনে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। এমনকি মানসিক চাপ কাটাতে নিজের প্রিয় খাবার ফালুদাও অর্ডার করেছিলেন যেন ভয়কে নয়, জীবনকেই বেছে নেওয়ার বার্তা।

এখন প্রশ্ন একটাই ক্যানসারের সঙ্গে লড়াইরত এই সাহসী অভিনেত্রীর জীবনে কি সত্যিই আসছে নতুন অধ্যায়? মা হওয়ার গুঞ্জন কি সত্যি হতে চলেছে? আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষাতেই থাকতে হচ্ছে ভক্তদের।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪