| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শপথ অনুষ্ঠানে আসছেন পাকিস্তানের ফেডারেল মিনিস্টার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ০১:০৪:০৬:পূর্বাহ্ন  |  ৬৯০৫০২ বার পঠিত
শপথ অনুষ্ঠানে আসছেন পাকিস্তানের ফেডারেল মিনিস্টার
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে ঢাকায় আসবেন দেশটির ফেডারেল মিনিস্টার ফর প্ল্যানিং, ডেভেলপমেন্ট অ্যান্ড স্পেশাল ইনিশিয়েটিভস, প্রফেসর আহসান ইকবাল। পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহসান ইকবালকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে উচ্চপদস্থ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়েছে, যদিও তাঁর আসার সঠিক সময় এখনো নির্ধারিত হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইউরোপ সফরে থাকায় তাঁরা শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসবেন না; তার পরিবর্তে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তে। সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেবেন। বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

এ অনুষ্ঠানে পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধান বা প্রতিনিধি আমন্ত্রণ পেয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪