| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ২১:৪০:৫৫:অপরাহ্ন  |  ৬৮৩৩৪২ বার পঠিত
তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন

স্টাফ রিপোর্টার: অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে অভিনেত্রী তানিয়া বৃষ্টির। তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে। রিপোর্টার্স২৪কে বিষয়টি জানিয়েছেন নির্মাতা সকাল আহমেদ। 

তিনি বলেন, ‘অপারেশন সম্পন্ন হয়েছে তানিয়া বৃষ্টির। তিন ঘণ্টারও বেশি সময় লেগেছে। বিকেল চারটার সময় ওকে (তানিয়া বৃষ্টি) অপারেশন থিয়েটারে নেওয়া হয়। আটটা চল্লিশে অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসক জানিয়েছেন সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। টিউমার অপসারণ করা হয়েছে। সব ঠিক থাকলে আগামীকাল তাকে কেবিনে দেওয়া হতে পারে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে মাথায় অপারেশনের বিষয়টি জানান বৃষ্টি। 

তার পোস্টে দেখা যায়, এক তোড়া ফুল হাতে হাসপাতালের বিছানায় বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এরপর তানিয়া বৃষ্টির অসুস্থতা প্রসঙ্গে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেছিলেন, ‘আজ বিকেলে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল তার মাথায় ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হচ্ছে।’ 

অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এক বিবৃতিতে জানানো হয়, অসুস্থকালীন সময় কাজ সংক্রান্ত কোনো ফোন না দেওয়ার জন্য। সেখানে বলা হয়েছে, ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি আপু বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং ডেট বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা মেসেজ দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ তিনি নিজেই সবাইকে জানাবেন।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪