| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৬:৫৪:০৯:অপরাহ্ন  |  ৬৯৬১২৫ বার পঠিত
মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে মত প্রকাশের কারণে কোনো সাংবাদিককে কারাগারে যেতে হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকারের দায়িত্ব পালনকালীন সময়ে মতপ্রকাশের জেরে কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি। সাংবাদিক আনিস আলমগীর ও মঞ্জুরুল আলম পান্না-র প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, তাদের কারাবরণও মতপ্রকাশের কারণে হয়নি। এ বিষয়ে রাষ্ট্রযন্ত্রের কাছে ভিন্ন তথ্য থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

সরকারের ১৮ মাসের দায়িত্বকাল নিয়ে মূল্যায়নের প্রশ্নে উপদেষ্টা বলেন, এই সময়কে সরলভাবে সফলতা বা ব্যর্থতার মাপকাঠিতে বিচার করা ঠিক হবে না। তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন উল্লেখ করে বলেন, চূড়ান্ত মূল্যায়ন করবে জনগণই।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা ফয়েজ আহমদ তৈয়্যব এর দেশত্যাগ প্রসঙ্গে তিনি জানান, তৈয়্যব আগে থেকেই বিদেশে অবস্থান করতেন। রাষ্ট্রীয় দায়িত্ব শেষ করে তিনি নেদারল্যান্ডসে অবস্থানরত পরিবারের কাছে ফিরে গেছেন। বিষয়টি নিয়ে ভিন্ন ব্যাখ্যার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪