| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রমজানজুড়ে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৬:০৬:৫৫:অপরাহ্ন  |  ৭০৭৮৭৭ বার পঠিত
রমজানজুড়ে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাসজুড়ে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

রিটকারী আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল গত ৫ জানুয়ারি রমজান মাসে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ পাঠান। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, দেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত প্রথা রয়েছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও ১৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী আইন অর্থে প্রথা ও রীতিও অন্তর্ভুক্ত। সে হিসেবে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক বলে দাবি করা হয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়, কোমলমতি শিক্ষার্থীরা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করে ক্লান্ত হয়ে রোজা পালনে কষ্টের মুখোমুখি হতে পারে, যা ধর্মীয় চর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। পাশাপাশি রমজান মাসে স্কুল খোলা থাকলে শহরগুলোতে যানজট বাড়ার আশঙ্কাও তুলে ধরা হয়।

নোটিশের জবাব না পাওয়ায় পরবর্তীতে হাইকোর্টে রিট আবেদন করা হয়, যার পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪