| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাকিব খানের সঙ্গে সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন বুবলী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৩:৩১:৫১:অপরাহ্ন  |  ৬৯৮৯৮৬ বার পঠিত
শাকিব খানের সঙ্গে সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন বুবলী

স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী স্পষ্ট করে জানালেন, ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক এখনও আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি। তাই নতুন বিয়ে বা সম্পর্ক নিয়ে প্রশ্ন আসা সঠিক নয়।

ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুবলী। সঞ্চালক রুম্মান রশীদ খান তাকে জিজ্ঞেস করেন, কবে আবার বিয়ে করছেন? জবাবে বুবলী বলেন, শুরুতেই বলে রাখি, আমার তো ডিভোর্স হয়নি। তাই বিয়ের প্রশ্নই ওঠে না।

শাকিব খানের জন্য নতুন প্রাথীর খোঁজের প্রসঙ্গে বুবলী বলেন, এটি ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। কিন্তু আমার বৈবাহিক অবস্থা স্পষ্ট করতে চাই, মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড বা বিধবা। এখানে ‘অতীত’ বলে কোনো অপশন নেই।

শাকিব খানের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হতে পারে, আবার তা ঠিকও হয়ে যায়। তবে আমাদের কখনো ডিভোর্স হয়নি।

পডকাস্টে বুবলী কেবল শাকিব খানের সঙ্গে সংসারের বিষয়ই নয়, নিজের প্রথম প্রেম ও মিডিয়াপাড়ার নানা গুঞ্জন নিয়েও খোলাখুলিভাবে কথা বলেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪