| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ে করলেন টলিপাড়ার জনপ্রিয় জুটি রণজয় ও শ্যামৌপ্তি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১১:১৪:১৬:পূর্বাহ্ন  |  ৭২৪২৯৬ বার পঠিত
বিয়ে করলেন টলিপাড়ার জনপ্রিয় জুটি রণজয় ও শ্যামৌপ্তি

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের পর্দার প্রেম এবার বাস্তবে পরিণত হলো। টলিপাড়ার জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়লেন। গুড্ডি সিরিয়ালের পর্দার বিয়ে এবার সত্যি সত্যিই হয়ে গেল তাদের জীবনে।

বিয়েতে এক নতুনত্ব আনেন রণজয়, যিনি প্রথা ভেঙে শ্যামৌপ্তিকে কোলে তুলে মণ্ডপে নিয়ে আসেন, যা উপস্থিত সবাইকে অবাক ও আনন্দিত করেছে। এই বিশেষ মুহূর্তে রণজয় পরেছিলেন ধুতি ও অফ-হোয়াইট পাঞ্জাবি, কাঁধে চাদর দিয়ে জমিদার বাবুর মতো দেখা যাচ্ছিল। শ্যামৌপ্তি বেনারসি না পরলেও লাল শাড়ি, চন্দন আর শোলার মুকুটে সেজেছিলেন। তার গলায় ছিল রজনীগন্ধার মালা এবং ভারী সোনার গয়না।

এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে রণজয় লিখেছেন, আমাদের এতদিনের চেনা গল্প এবার একসাথে চলার প্রতিশ্রুতিতে পূর্ণতা পেল।

সূত্র: হিন্দুস্তান টাইমস


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪