| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তৃতীয় শ্রেণিতেই প্রথম প্রস্তাব পান প্রভা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ২০:২০:০৭:অপরাহ্ন  |  ৭৩৫৬৩৩ বার পঠিত
তৃতীয় শ্রেণিতেই প্রথম প্রস্তাব পান প্রভা

স্টাফ রিপোর্টার: প্রেমের কতশত উপাখ্যান রচিত হয়েছে যুগে যুগে। তবে আজকের দিনে, ভালোবাসার দিনে, প্রযুক্তির যুগেও স্মৃতির মায়াজালে বাঁধা প্রথম প্রেমের গল্পগুলোকে ভোলার অবকাশ নেই। ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সেই স্মৃতির এক মধুর অধ্যায় শেয়ার করেছেন।

প্রভার জীবনের প্রথম প্রেমের চিঠি এসেছিল তৃতীয় শ্রেণিতে, সেটাও ঈদের সময়। চিঠিটা কার্ডের মধ্যে লেখা ছিল এবং পেয়ে প্রভা ভীষণ ভয় পেয়েছিলেন। প্রভার ভাষ্য, “আম্মু যদি জানতে পারে, আমাকে তো মেরেই ফেলবে!” ভয়ে প্রভা চিঠি দেখান তাঁর তুতো বোনকে, যিনি তখন সপ্তম বা অষ্টম শ্রেণিতে পড়তেন। দু’জনে মিলে চিঠিটা কুচি কুচি করে কেটে লুকিয়ে রাখেন, যাতে কোনোভাবে ধরা না পরে।

প্রভা তার প্রেমিকের জন্য দুইটি গুণকে অপরিহার্য মনে করেন- এক, শতভাগ বিশ্বস্ত হতে হবে; দুই, মাদকের সঙ্গে কোনো সম্পর্ক থাকা যাবে না। বাকি সব কিছু মানিয়ে নেওয়া সম্ভব, তবে বিশ্বাসঘাতকতা সম্পর্ককে শেষ করে দেয়।

২০০৫ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন প্রভা। টেলিভিশন বিজ্ঞাপন এবং খণ্ড নাটকে অভিনয়ের মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। আজও তিনি দর্শকদের প্রিয় ছোটপর্দার মুখ।

প্রভার স্মৃতিচারণ, ছোট্ট চিঠি এবং বিশ্বস্ততার মূলমন্ত্র- সব মিলিয়ে ভালোবাসার দিনে পড়ার মতো গল্প।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪